বিপিএলে ফিক্সিং প্রতিরোধে বিসিবির নতুন উদ্যোগ
প্রতিবেদক: ইমরান হোসেন
সময়: সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ সময়: ২০:৫৯:২৯
সর্বশেষ বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে সন্দেহভাজন সাত ক্রিকেটারকে নিলাম থেকে বাদ রাখা হয়েছিল। এই তালিকায় এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেনও ছিলেন। ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি লিগে যেন কোনো ধরনের দুর্নীতি ঢুকতে না পারে, সে লক্ষ্যেই নতুন উদ্যোগ নিয়েছে বিসিবি।
আগামী মৌসুমে প্রতিটি দলে সিআইডির সদস্য যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। এ উদ্দেশ্যে সিআইডির সঙ্গে এক সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হবে বলে জানিয়েছেন বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন। রোববার (৩০ নভেম্বর) বিপিএল নিলাম শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ফিক্সিং রোধে সিআইডির সক্ষমতা সম্পর্কে তিনি বলেন, ‘সিআইডি দেশের সবচেয়ে উন্নত অপরাধ তদন্ত সংস্থা। তাদের কাছে আধুনিক প্রযুক্তি রয়েছে। এমনকি প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপের কথোপকথনও তারা বিশ্লেষণ করতে পারে। সব ধরনের সরঞ্জাম তাদের হাতে আছে। আমরা সরকারের সঙ্গে সমন্বয়ে কাজ করতে চাই, যেন খেলার স্বচ্ছতা বজায় থাকে এবং আমাদের আন্তরিকতা নিয়েও কোনো প্রশ্ন না থাকে।’
বিজ্ঞাপন
DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025
No Comment Yet