ভেনেজুয়েলায় কলম্বিয়ার বিদ্রোহী শিবিরে সেনা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ০২ নভেম্বর ২০২৬ সময়: ১৬:২৮:২৩
ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ (বাসস) : ভেনেজুয়েলায় অবস্থিত কলম্বিয়ার বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর একটি শিবিরে দেশটির সেনাবাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৯ জনে দাঁড়িয়েছে। একটি বেসরকারি সংস্থা (এনজিও) এবং অভিযানসংশ্লিষ্ট একাধিক সূত্র রোববার এ তথ্য জানিয়েছে।
এনজিও ফুন্ডারেদেসের সমন্বয়ক হুয়ান ফ্রান্সিসকো গার্সিয়া এএফপিকে জানান, শুক্রবার ভেনেজুয়েলার সীমান্তবর্তী আপুরে রাজ্যে অবস্থানরত ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) বিদ্রোহীদের শিবিরে বোমা হামলা চালানো হয়।
এতে ‘নয়টি মরদেহ রাজ্যের রাজধানী সান ফার্নান্দোতে পৌঁছায়। পরে আরও ১০টি মরদেহ সেখানে নেওয়া হয়।’
কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ভেনেজুয়েলা ও কলম্বিয়ার ২ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের বিস্তীর্ণ ও অরক্ষিত এলাকায় বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী মাদক পাচার, অবৈধ খনন ও চোরাচালানে জড়িত।
বিজ্ঞাপন
Shwapno Super Shop
এসব গোষ্ঠীর মধ্যে বিলুপ্ত ফার্ক বিদ্রোহী সংগঠনের বিচ্ছিন্নতাবাদী সদস্য এবং ইএলএনও রয়েছে।
২০১৬ সালে বোগোতা সরকারের সঙ্গে ফার্ক গেরিলা বাহিনীর শান্তিচুক্তি স্বাক্ষরের পর থেকে ল্যাটিন আমেরিকার অন্যতম শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী হিসেবে ইএলএন অবস্থান করছে।
কলম্বিয়া সরকার দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, বামপন্থী ভেনেজুয়েলা কলম্বিয়ার বিদ্রোহীদের নিরাপদ আশ্রয় দিয়ে আসছে।
No Comment Yet