শেষ ষোলোয় লেভারকুসেনের প্রতিপক্ষ লিপজিগ, বায়ার্ন খেলবে হার্থার বিপক্ষে

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ (বাসস) : জার্মান কাপের শেষ ষোলোর ড্রয়ে বায়ার লেভারকুসেনের প্রতিপক্ষ আরবি লিপজিগ। অন্যদিকে, ঘরের মাঠে বুন্দেসলিগা-২-এর শীর্ষ দল হার্থা বার্লিনের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। রোববার ডর্টমুন্ডে এই ড্র অনুষ্ঠিত হয়।

২০২৪ সালে লিগ ও কাপের শিরোপা জিতে ডাবল জয়ের কৃতিত্ব দেখিয়েছিল লেভারকুসেন। অন্যদিকে, ২০২২ ও ২০২৩ সালে টানা দুইবার জার্মান কাপ জিতেছিল লিপজিগ।

শেষ ষোলোর আটটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচে মুখোমুখি হবে বুন্দেসলিগার দুই দল। লেভারকুসেন-লিপজিগ লড়াইয়ের পাশাপাশি অন্য ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড খেলবে এইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে। ২০১৭ সালের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল।

বুন্দেসলিগার শীর্ষ দল বায়ার্নের সামনে এবার বুন্দেসলিগা-২-এর শীর্ষ দল হার্থা। দ্বিতীয় টায়ারের লিগে সাত পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে হার্থা। বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্নের মাঠ আলিয়াঁজ এরেনাতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

বিজ্ঞাপন
DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025

DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025

অন্য ম্যাচগুলোতে বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের প্রতিপক্ষ ডার্মস্টাডট, কাইজারস্লটার্ন খেলবে ফ্রেইবুর্গের বিপক্ষে, হোলস্টেইন কিলের প্রতিপক্ষ কোলন এবং অসবার্র্গ খেলবে বোখামের বিপক্ষে।

গত মৌসুমের ফাইনালিস্ট স্টুটগার্ট নিজেদের মাঠে আতিথ্য দেবে ডায়নামো ড্রেসডেনকে।

0%
0%
No Comment Yet