বিসিসিবি ওমেন আয়োজিত পিঠা উৎসব
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ সময়: ০০:২৮:১৬
২১ শে ডিসেম্বর স্কারবোরো ভিলেজ রিক্রিয়েশন সেন্টার এ হয়ে গেলো বিসিসিবি ওমেন আয়োজিত এক অসাধারণ পিঠা উৎসব ! এই উৎসবে নারী , পুরুষ আর ছোট ছোট ছেলে মেয়েদের সরব উপস্থিতি এই আয়োজন কে করেছে অসাধারণ !
আয়োজনের বক্তা হিসেবে ছিলেন বিসিসিবি এর প্রতিষ্ঠাতা রিমন মাহমুদ ! সাথে ছিলেন সহ প্রতিষ্ঠাতা সায়মা হাসান ! এই আয়োজনের খেলাধুলা অংশ পরিচালনা করেন অ্যাডমিন আফসানা জেরিন ! অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অ্যাডমিন সাদিয়া মাহফুজ কে ধন্যবাদ ! পুরো অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন লিড অ্যাডমিন তানিজা রেজা !
অনুষ্ঠানের ছোট ছেলে মেয়েদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় ! সাথে ছিল তাদের জন্য উপহার ! আমাদের নতুন প্রজন্ম কে উৎসাহিত করতে হাই স্কুল ভলান্টিয়ার দেড় কে বিজয়ী নির্ধারণের দায়িত্ব দেয়া হয় ! হাই স্কুল ভলান্টিয়ার ইরহান, আরিবা , সাফওয়ানা, পারিসা এবং সামীর কে অসংখ ধন্যবাদ সহযোগিতার জন্য!
অনুষ্ঠানের শেষে রেফেল ড্র এর একটি পর্ব ছিল! TSS কালেকটিভ এর তানজিনা কে অসংখ ধন্যবাদ ড্র এর প্রাইজ উপহারের জন্য !
বিজ্ঞাপন
Anjara World Shop
পিঠা উৎসব এর সফলতার অন্যতম অংশ রাইসা আনজুম আপু , এগারো রকমের মজাদার পিঠা বানিয়ে সময় মতো ডেলিভারি দেবার জন্য ! দুপুরের খাবারের দায়িত্বে ছিল স্কারবোরো তে অবস্থিত রেস্টুরেন্ট ঢাকা কিচেন ! পোলাউ , রোস্ট , কাবাব আর মিক্সড সবজি সাথে সালাদ ছিল খুব এ মজাদার !
আপনাদের ভালোবাসায় সিক্ত বিসিসিবি ওমেন ! সব সময় এভাবেই আমাদের পাশে থাকবেন এই আশা রইলো ! ধন্যবাদ
No Comment Yet