খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আখাউড়ায় দোয়া ও খাবার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে দোয়া ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (০২ জানুয়ারি) দুপুর দুইটায় উপজেলার পৌর শহরের খড়মপুর শাহপীর কেল্লা শহীদ (রাহ:) এর মাজার শরীফ প্রাঙ্গণে উপজেলা ছাত্রদল, পৌরসভা ছাত্রদল, কলেজ ছাত্রদলের আয়োজনে এ দোয়া মাহফিল ও খাবার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল ফারুক বকুল, সাবেক আখাউড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, বিএনপি নেতা শওকত হোসেন সোহাগ, সাবেক কাউন্সিলর মন্তাজ মিয়া দেলোয়ার হোসেন, মামুন আহম্মেদ, বিএস রনি, রিফাতুল ইসলাম তারেক, শাওন, মাসুদ ভূইয়া প্রমুখ। 

বিজ্ঞাপন

Anjara World Shop

এ সময় তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের একজন আপোষহীন নেত্রী, দল মত নির্বিশেষে সবাই তাকে ভালোবাসে। তিনি আজীবন দেশকে ভালবেসে গেছেন। কোনদিন দেশ ছেড়ে চলে যাই নাই। তার মৃত্যুতে দেশের অপুরুনিয় ক্ষতি হয়েছে। এ সময় সবাই উনার আত্মার মাগফেরাত কামনা করেন। পরে  মাওলানা রাসেল মোল্লার পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং প্রায় এক হাজার অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

0%
0%
No Comment Yet