ওসমান হাদি হত্যাকাণ্ড; এবার যে বার্তা দিল ভারত!
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ সময়: ০৩:০৯:৩২
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঠিক ও বিস্তারিত তদন্ত নিশ্চিত করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। বার্তাসংস্থা পিটিআই-এর তথ্যমতে, বুধবার (২৪ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে এই দাবি জানায়। হাদি হত্যার পেছনে ভারতের সংশ্লিষ্টতা রয়েছে বলে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনার জন্য নয়াদিল্লি ঢাকার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছে।
ঘটনার প্রেক্ষাপট হিসেবে জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে শরীফ ওসমান হাদি নিহত হওয়ার পর বাংলাদেশের ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। পিটিআই তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে, এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে ভারতবিরোধী জনমত তীব্র হচ্ছে। এদিকে এর আগে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই বৈঠকে নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ঢাকা গভীর উদ্বেগ প্রকাশ করে এবং সেখানে কর্মরত কূটনীতিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়।
দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন গত কয়েক দিনে আরও দৃশ্যমান হয়েছে। এর আগে ১৪ ডিসেম্বর প্রণয় ভার্মাকে তলব করে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের বিষয়ে কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকার। একই সময়ে ওসমান হাদির ওপর হামলাকারীরা যেন সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছিল। এর প্রতিক্রিয়ায় ১৭ ডিসেম্বর এবং পুনরায় গতকাল বাংলাদেশের হাইকমিশনারকে তলব করার মাধ্যমে ভারত তাদের অবস্থান পরিষ্কার করেছে।
বিজ্ঞাপন
Dutch-Bangla bank New account opening free visa debit card
No Comment Yet