কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ সময়: ০৩:১৭:৩৬
কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে তীব্রতা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। শীতের তীব্রতায় ভোগান্তিতে পড়েছে মানুষজন।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গতকাল কুড়িগ্রামের আকাশে সূর্যের দেখা মেলেনি। দিনের অধিকাংশ সময় সূর্য মেঘে ঢাকা থাকছে। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশী অনুভূত হতে হচ্ছে।
অন্যদিকে, কুয়াশা ও শীতের তীব্রতায় কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছে। শীত নিবারণে অসহায় -দুঃস্থ মানুষ খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন। পশুর শীত নিবারণে চটের বস্তা হিসেবে ব্যবহার করছেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
অপরদিকে, হিমেল বাতাসে শীতের কবলে পড়েছে জেলার উপর দিয়ে প্রবাহিত ১৬ টি নদ-নদী তীরবর্তী ৪ শতাধিক চর ও দ্বীপ চরের হতদরিদ্র মানুষগুলো।
No Comment Yet