বাউফলে বিভিন্ন রাজনৈতিক দলের অর্ধশত নেতাকর্মীর জামায়াতে যোগদান
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ সময়: ০৬:৪৪:৪৫
পটুয়াখালীর বাউফলে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বাউফল উপজেলা বিএনপির সদস্য ও নাজিরপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হেলাল উদ্দিন মুন্সীর নেতৃত্বে তারা সংগঠনটিতে যোগদান করেন।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেন অনুষ্ঠানে প্রধান অতিথি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি নবাগত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে, মিষ্টিমুখ করিয়ে এবং জামায়াতের লোগো সম্বলিত মাফলার উপহার দিয়ে দলে স্বাগত জানান।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও জনকল্যাণমূলক রাজনৈতিক দল। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় জামায়াত সব সময় আপসহীন ভূমিকা রেখে আসছে।
তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণ একটি সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রত্যাশা করছে। জামায়াতে ইসলামী সেই প্রত্যাশা পূরণে কাজ করছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
অনুষ্ঠানে আরও উপস্থিত পটুয়াখালী জেলা জামাতের সহকারী সেক্রেটারি মাওলানা এবিএম সাইফুল্লাহ, বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসহাক, সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান মিয়া, নাজিরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. রাসেলসহ জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
No Comment Yet