ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০, মামলা ৪৫
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ সময়: ১৬:১৮:৪৬
ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেফতার এবং ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৫ জন, লালবাগ বিভাগে ৬০ জন, ওয়ারী বিভাগে ৬৩ জন, মতিঝিল বিভাগে ৬২ জন, তেজগাঁও বিভাগে ৬৪ জন, মিরপুর বিভাগে ১৩৯ জন, গুলশান বিভাগে ৩৪ জন, উত্তরা বিভাগে ৩৪ জন, গোয়েন্দা বিভাগে ৯ জন রয়েছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
অভিযানে ১৩ হাজার ৪৪৮পিস ইয়াবা, ৭৯ কেজি ১০০ গ্রাম গাঁজা, দুই বোতল বিদেশি মদ, একটি চাপাতি, একটি কাটার, ১ ভরি ১ আনা ১ রত্তি স্বর্ণালংকার, তিনটি মটরসাইকেল, ১১টি মোবাইল, ২৬ লাখ ৩৬ হাজার ৮৩০ টাকা জব্দ এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
No Comment Yet