দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ সময়: ০৬:৪৪:৫৫
কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্য বিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ওয়ার্ড ছাত্রলীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
শনিবার(২৭ ডিসেম্বর)দুপুরে গ্রেপ্তারকৃত বৈষম্য বিরোধী মামলায় আসামী মোঃ ইয়াছিন মিয়াকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়,শুক্রবার(২৬ ডিসেম্বর)গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কানাচোয়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী মামলার কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ ইয়াছিন মিয়াকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত— মোঃ ইয়াছিন মিয়া(৩৪)দৌলতপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ৷ সে দৌলতপুর ইউনিয়নের কানাচোয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে৷
বিজ্ঞাপন
Anjara World Shop
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম আব্দুল হালিম জানান,গ্রেপ্তারকৃত মোঃ ইয়াসিন মিয়া বৈষম্য বিরোধী মামলার আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দৌলতপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সভাপতি ছিলেন। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
No Comment Yet