দেওয়ানগঞ্জে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে হ্যাঁ /না ভোটের প্রচারণা চলছে
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ সময়: ০৫:১৫:৫২
জামালপুরের দেওয়ানগঞ্জে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং সংশ্লিষ্ট সংস্কার প্রস্তাবসমূহ নিয়ে জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার ১০ জানুয়ারি সারাদিন মাইকিংয়ের মাধ্যমে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও এলাকায় প্রচারণা চলে ও এ বিষয়ে সাধারণ মানুষকে জানানো হয়।
এর আগে গতকাল শুক্রবার ৯ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে মাইকিংয়ের প্রচারণা চালানো হয়। এ সময় জনসম্মুখে বক্তব্য দেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হাসান। তিনি জানান, আগামী ফেব্রুয়ারিতে এ বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে, যাতে দেশের সকল নাগরিক অংশগ্রহণ করতে পারেন। গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করা হবে।
ইউএনও আরও বলেন, জুলাই জাতীয় সনদ অনুযায়ী নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ চালু, নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতাসহ মোট ৩০টি বিষয়ে জাতীয়ভাবে ঐকমত্য হয়েছে। এসব সাংবিধানিক সংস্কার বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে।
বিজ্ঞাপন
Anjara World Shop
উপজেলা প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে জনগণের মধ্যে গণভোট ও সংবিধান সংস্কার বিষয়ে সচেতনতা বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। এলাকাবাসী ধারণা করছেন এই প্রচারণা গ্রাম, পাড়া, মহল্লায় জনগণের মাঝে সুন্দর ও সুস্পষ্ট ভাবে বুঝাতে হবে।
No Comment Yet