বাবা-মার কবরের পাশে সমাহিত হলেন মিজানুর রহমান সিনহা

মুন্সীগঞ্জ, ১৮ মে, ২০২৬ (বাসস): সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহাকে আজ কলমা ইউনিয়নের ডহরী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ঢাকায় ৫ দফা জানাজা শেষে তার লাশ নিজ জেলা মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহরী গ্রামে আনা হয়। 

বাদ আসর কলমা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মার কবরের পাশে তাকে দাফন করা হয়।

জানাজায় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সংসদ সদস্য মো. কামরুজ্জামান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিনসহ স্থানীয় বিএনপি নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন। 

বিজ্ঞাপন

Anjara World Shop

মিজানুর রহমান সিনহা গত শুক্রবার দিবাগত রাত ২টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালে ১৮ আগস্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহরী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হামিদুর রহমান সিনহা। মিজানুর রহমান সিনহা ওষুধ শিল্পগোষ্ঠী একমি গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। 

0%
0%
No Comment Yet