চ্যাটজিপিটির সাহায্যে জাবিতে চান্স, অতঃপর...

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটির সাহায্যে উত্তর বের করে চান্স পাওয়া মো. মাহমুদুল্লাহ হাসানকে পুনরায় ‘এ’ ইউনিটের পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করতে গিয়ে আটক করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ‘এ’ ইউনিটের দ্বিতীয় শিফটে কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১০২ নম্বর কক্ষে শিক্ষক তাকে মোবাইলে ছবি তুলে চ্যাটজিপিটি ব্যবহার করতে দেখে হাতেনাতে ধরেন।

আটক মাহমুদুল্লাহ নীলফামারী জেলার ডিমলা উপজেলার আকাশকুড়ি গ্রামের আব্দুস সোবহানের ছেলে। এর আগে, ২৩ ডিসেম্বর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় তিনি প্রশ্নপত্রের ছবি চ্যাটজিপিটিতে দিয়ে উত্তর বের করে পরীক্ষা দেন এবং ২৪২তম অবস্থানে স্থান পান।

বিজ্ঞাপন
DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025

DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025

জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার জানান, বিষয়টি বিশ্ববিদ্যালয় অবগত হয়েছে এবং অভিযুক্ত শিক্ষার্থীর ফলাফল বাতিল করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ. কে এম রাশিদুল আলম বলেন, ঘটনা সংক্রান্ত প্রমাণাদি সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে, এবং পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

0%
0%
No Comment Yet