ঢাকা শহরে কোথাও থাকতে পারবেন না, নয় ক্যাম্পাস, নয় বাসা বাড়িতে: জবি ছাত্রদল আহ্বায়ক 

'ঢাকা শহরে  কোথাও থাকতে পারবেন না, নয় ক্যাম্পাস, নয় বাসা বাড়িতে ' বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। 

মঙ্গলবার (২০ জানুয়াির) জবি শিবিরের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিলের করা বিতর্কিত মন্তব্যের প্রতিউত্তরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে মেহেদী হাসান হিমেল লিখেন," ভদ্রতা,  সহনশীলতা,ও ক্যাম্পাসে সুস্থধারার ছাত্র রাজনৈতিক চর্চার জন্য ও সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠন নিয়ে কাজ করার মনমানসিকতা  জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আছে বিধায় বিগত দিনে অনেক ভিন্ন মতামতের রাজনৈতিক ছাত্র সংগঠনের অনেক বির্তকিত কর্মকান্ড সহ্য করেছি,ধৈর্য ধরছি।কিন্তু যদি  সীমা ছাড়িয়ে যান এর পরিণাম হবে ভয়ানক। ঢাকা শহরে  কোথাও থাকতে পারবেন না, নয় ক্যাম্পাস, নয় বাসা বাড়িতে। "

তিনি আরো লিখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়  একটা আবেগের জায়গা,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি সকল শিক্ষার্থীদের জন্য  শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ,সুস্থ ধারার রাজনৈতিক চর্চার জন্য অনেকক্ষেত্রে  ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছি।"

বিজ্ঞাপন
Dutch Bangla bank Agent Banking

Dutch Bangla bank Agent Banking

 এসময় তিনি ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকা কোন সংগঠনের যদি উল্টোপাল্টা বক্তব্য পরিহার না করেন কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেন।

0%
0%
No Comment Yet