নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে: আমান উল্লাহ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ সময়: ০২:২৮:৪২
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও সুদৃঢ়, কার্যকর ও শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ বলেন, “স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। জনগণ তাদের ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে পারলেই দেশ সঠিক পথে এগিয়ে যাবে।”
তিনি আরও বলেন, বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচনী মাঠে আছে। আগামী সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।
বিজ্ঞাপন
Dutch-Bangla bank New account opening free visa debit card
এ সময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি শামীম হাসান, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, ঢাকা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিউল্লাহ সেলিম, শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টু প্রমুখ।
No Comment Yet