দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তার মৃত্যু
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬ সময়: ০৯:২২:১৬
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনসে দায়িত্ব পালনকালে হার্টঅ্যাটাকে আব্দুল আলিম (৫৫) নামে এক উপ-পরিদর্শক (এসআই) মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাকে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রুমালী খাতুন জানান, হার্টঅ্যাটাকের পর আব্দুল আলিমকে দুবার হাসপাতালে আনা হয়েছিল। প্রথমবার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তার অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিছুক্ষণ পর আবার তাকে হাসপাতালে আনা হলে মৃত পাওয়া যায়।
মৃত পুলিশ কর্মকর্তা আব্দুল আলিম পাবনা জেলার সুজানগর উপজেলার বাড়ইপাড়া গ্রামের মৃত বন্দের আলীর ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, দায়িত্বরত অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরসহ প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।
No Comment Yet