১৪ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ সময়: ২৩:৫০:৩৬
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ১৪ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
শনিবার (১৮ অক্টোবর) সকালের দিকে কাথুলী বিওপির সীমান্ত এলাকার আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমানারেখার ১৩৩/৩ এস পিলার দিয়ে তাদেরকে হস্তান্তর করা হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, পুশইন হওয়া ব্যক্তিদের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করে।
আটক ব্যক্তিদের আসাম রাজ্যের তেইমপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অনোজ কুমার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করে। এদের মধ্যে ছয়জন পুরুষ, চারজন নারী ও চারজন শিশু রয়েছে।
বিজিবির কাছে হস্তান্তরকারী বাংলাদেশিরা হলেন, ঠাকুরগাঁও জেলার বলিয়াডাঙ্গী থানার জেলেল বস্তির গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে হানিফুর রহমান(৩৮), তার স্ত্রী লুৎফা খাতুন(২৮), মেয়ে হাবিবা খাতুন(১২), আলিয়া খাতুন (দেড় বছর), ছেলে হাবিবুল্লা (৫), একই এলাকার খাদেমগঞ্জ গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে বাবুল (৫০), তার স্ত্রী আফরোজা খাতুন (৪৩), মেয়ে লাভলী খাতুন (২৫), শবনম খাতুন (১৯), ছেলে সাদ্দাম হোসেন (২৪)।
বিজ্ঞাপন
Anjara World Shop
এ ছাড়া বেউরঝাকী গ্রামের আজগর আলী ছেলে তরিকুল ইসলাম (২৮), রত্নাই গ্রামের ধুনিবুলা মোহাম্মদের ছেলে আজিজুল হক (৪৫) ও লক্ষহাট গ্রামের আব্দুল লতিবের ছেলে হাসেম হাতেম (৫২)।
হানিফুর রহমান জানান, ‘তিন বছর আগে জীবিকার তাগিদে পানি পথ দিয়ে দালালের মাধ্যমে ভারতে গিয়েছিলাম। আসাম রাজ্যের হরিয়ানাতে পাপোশ তৈরির কারখানায় কাজ করতাম। গত মাসের ২১ তারিখে ভারতের পুলিশ আমাদেরকে আটক করে। এরপর পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে আমাদেরকে হস্তান্তর করে বিএসএফ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
No Comment Yet