গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু

গোপালগঞ্জ, ১৮ অক্টোবর, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন কাজী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ রোববার সকালে গোপালগঞ্জ শহরতলীর চরগোবরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আলামিন কাজী ওই গ্রামের বেলায়েত কাজীর ছেলে।

বিজ্ঞাপন

Anjara World Shop

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।

0%
0%
No Comment Yet