পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬ সময়: ০১:৪৪:১১
পটুয়াখালীর দশমিনায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৩ জন। শুক্রবার (০২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দশমিনা-গলাচিপা সড়কের কোর্ডের কোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে কাঠ শ্রমিক মো. পলাশ ফকির (৪০) নিহত হত। এতে আহতরা হলেন-টমটম চালক ও উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের শাহ আলম প্যাদার ছেলে মো. ইব্রাহিম (২৫), বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মৃত বাদশা মৃধার ছেলে মো. রাসেল মৃধা(৩৫) ও গছানী গ্রামের মৃত কাঞ্চন আলী প্যাদার ছেলে মো. শাহ আলম প্যাদা(৬০)। নিহত পলাশ ফকির উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মো. নিজাম উদ্দিন ফকিরের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দশমিনা উপজেলায় শুক্রবার সকালে গছানী বাজার থেকে আরজবেগি এলাকায় কাঠ শ্রমিকের কাজে যাওয়ার পথে নলখোলা-গলাচিপা সড়কের কোর্ডের কোলা নামক স্থানে চালক সহ চারজনকে নিয়ে টমটমের চাক্কা গর্তে পরে উল্টে যায়। পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক টমটমের চালক পলাশ ফকিরকে মৃত ঘোষণা করেন। আর আহতদের হাসপাতালে ভর্তি দেন।
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
Anjara World Shop
No Comment Yet