জামালপুরে আল আকাবা সমবায় সমিতির আমানত ফেরতের দাবিতে মানববন্ধন
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ সময়: ০৯:৩১:৩৫
১২ হাজার ৫০০ গ্রাহকের আমানতের অর্থ উদ্ধারের দাবি, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচি
জামালপুরে আল আকাবা বহুমুখী সমবায় সমিতিতে আমানত রাখা অর্থ ফেরত ও উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
সোমবার (২৬ অক্টোবর) সকালে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, আমানতের অর্থ উদ্ধার কমিটির আহবায়ক মজনু সরকার, সদস্য সচিব আহসান হাবীব রাসেল, সদস্য সরকার সোহেল আহমেদ ও সবুজ।
বিজ্ঞাপন
Anjara World Shop
মানববন্ধনে বক্তারা বলেন,জামালপুর সদর উপজেলা ও মাদারগঞ্জ উপজেলায় কার্যক্রম পরিচালনাকারী আল আকাবা বহুমুখী সমবায় সমিতিতে প্রায় ১২ হাজার ৫০০ গ্রাহকের আমানতের অর্থ আটকে রয়েছে। দীর্ঘদিন ধরে নিজেদের কষ্টার্জিত অর্থ ফেরত না পাওয়ায় তাঁরা আর্থিক সংকট ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। মানববন্ধন থেকে ভুক্তভোগীরা তাঁদের আমানতের অর্থ উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সমিতির আর্থিক কার্যক্রম তদন্ত এবং গ্রাহকদের অর্থ ফেরত নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তাঁদের অর্থ উদ্ধারে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
No Comment Yet