গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-৩ আসনে মনোনয়ন কিনলেন সাজু
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ সময়: ০১:৩৯:৩০
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষে মানিকগঞ্জ-৩ (মানিকগঞ্জ সদর উপজেলা ও সাটুরিয়া উপজেলা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, যিনি রাজনৈতিক অঙ্গনে সাজু মল্লিক নামে পরিচিত।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরের দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সাটুরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা নার্গিস সুলতানার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র কেনেন তিনি।
মনোনয়নপত্র সংগ্রহের পর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাজু মল্লিক বলেন, সকল অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে জনতার কাতারে থেকেই রাজনীতি করতে চান তিনি। শোষণ ও দখলের রাজনীতি নয়—এই অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, যেখানে যাচ্ছেন সেখানেই জনগণের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার ব্যাপারেও তিনি আশাবাদী।
বিজ্ঞাপন
Anjara World Shop
রাজনৈতিক জীবনে সাজু মল্লিক বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ শাখা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। পরে তিনি ছাত্রলীগ-বিসিএলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
গণতান্ত্রিক যুক্তফ্রন্ট ও বাংলাদেশ জাসদের প্রার্থী হিসেবে তিনি ‘মোটরগাড়ি’ প্রতীক নিয়ে মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
No Comment Yet