ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ডা. মাহবুবুর রহমান
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ১০ মে ২০২৬ সময়: ১৬:১৪:৪১
আজ শনিবার ৯ মে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।
এ সময় সংসদ সদস্যের সাথে আরও উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) আরাফাত সিদ্দিকী, ত্রিশাল থানার ওসি মুনসুর আহম্মদ, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভুঁইয়াসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং হাসপাতালের চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে ত্রিশাল উপজেলা স্বাস্হ্য কম্প্লেক্সের চিকিৎসা সেবার মান,চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতি , পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণকালে বিভিন্ন চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতির অবস্থা, কার্যকারিতা ও প্রতিটি বিভাগ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথে কথা বলেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
পরে ডা. মাহবুবুর রহমান লিটন স্বাস্হ্য কম্প্লেক্সের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের শয্যাপাশে যান, তাদের চিকিৎসার খোঁজখবর নেন এবং সরকারি ওষুধ ও সুযোগ-সুবিধা সঠিকভাবে পাচ্ছেন কি না তা সরাসরি রোগীদের কাছ থেকে শোনেন।
No Comment Yet