শীতে হৃদযন্ত্র সুস্থ রাখার জন্য কী খাবেন ও কী এড়িয়ে চলবেন
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬ সময়: ০১:৪৩:৫৬
শীতকালে হৃদযন্ত্রের যত্ন নেওয়া বিশেষভাবে জরুরি। ঠান্ডার কারণে রক্তনালি সংকুচিত হয়ে রক্ত চলাচল কমে যায়, ফলে হৃদয়কে রক্ত পাম্প করতে বেশি শক্তি খরচ করতে হয়। এসময় অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস হৃদরোগ, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। তাই সঠিক খাদ্য নির্বাচন ও কিছু সহজ অভ্যাস হৃদযন্ত্রকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ।
হৃদযন্ত্রের জন উপকারী খাবারের মধ্যে রয়েছে সবুজ শাকসবজি যেমন পালং শাক, কেলে ও সরিষার শাক, যা পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ। লেবুজাতীয় ফল যেমন কমলা, মাল্টা ও লেবু ভিটামিন সি দিয়ে প্রদাহ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চর্বিযুক্ত মাছ যেমন স্যালমন, ম্যাকারেল, সার্ডিন এবং মাঝেমধ্যে দেশীয় মাছ যেমন রুই, ইলিশ ও কাতলও হৃদয়কে ভালো রাখে। বাদাম ও বীজ, পুরো শস্য, মৌসুমি সবজি, রসুন, হলুদ, দারুচিনি এবং অল্প পরিমাণে ডার্ক চকলেটও হৃদয়কে সুরক্ষায় সহায়ক।
এদিকে, কিছু খাবার কমানো বা এড়িয়ে চলা ভালো। প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চিনি বা কোল্ড ড্রিংক, লবণযুক্ত ইনস্ট্যান্ট খাবার, ভাজা ও তেলযুক্ত খাবার, সাদা পাউরুটি, কেক, পেস্ট্রি এবং অতিরিক্ত অ্যালকোহল হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর।
বিজ্ঞাপন
anjara world
শীতে হৃদযন্ত্র সুস্থ রাখতে খাদ্যের পাশাপাশি কিছু অভ্যাসও গুরুত্বপূর্ণ। মৌসুমি ও টাটকা খাবার বেছে নেওয়া, পর্যাপ্ত পানি পান করা, খাবার সেদ্ধ বা গ্রিল করা, পরিমাণ নিয়ন্ত্রণ করা এবং ফল-বাদাম বা হালকা স্ন্যাকস বেছে নেওয়া ভালো। এছাড়া ঘরে হালকা ব্যায়াম বা হাঁটা, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম এবং প্রতিদিন ৭–৮ ঘণ্টা পর্যাপ্ত ঘুম হৃদয় সুস্থ রাখতে সহায়ক।
No Comment Yet