এই ছবিটি বলে দেবে মানুষ হিসেবে আপনি কেমন
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ সময়: ০৬:২২:৫১
সোশ্যাল মিডিয়ায় ঘাঁটাঘাঁটি করতে গিয়ে অনেকেই চোখে ধাঁধা লাগানো নানা ছবি বা ধাঁধার মুখোমুখি হন। এ ধরনের ছবিকে বলা হয় অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম। শুধু বিনোদনের জন্যই নয়, এসব ছবি অনেক সময় মানুষের চিন্তাভাবনা, মনস্তত্ত্ব ও ব্যক্তিত্ব সম্পর্কেও ইঙ্গিত দেয় বলে দাবি করা হয়।
সম্প্রতি এমনই একটি দৃষ্টিভ্রমের ছবি ও তার ব্যাখ্যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ছবিটি দেখে প্রথমে চোখে কী পড়ে—গাছ নাকি সিংহ—তার ওপর ভিত্তি করে মানুষ আপনাকে কেমনভাবে দেখে, সে বিষয়ে ধারণা দেওয়া হয়েছে।
ভাইরাল হওয়া ব্যাখ্যায় বলা হয়, ছবিতে প্রথম নজরে যে বিষয়টি চোখে পড়ে, সেটিই ব্যক্তির মানসিকতা ও সামাজিক আচরণের প্রতিফলন হতে পারে।
প্রথমে যদি গাছ চোখে পড়ে
যাদের নজরে আগে গাছের ডালপালা ও পাতা আসে, তারা সাধারণত একাকিত্ব পছন্দ করেন বলে ব্যাখ্যায় উল্লেখ করা হয়। এ ধরনের মানুষ ভিড় এড়িয়ে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং ঘরেই সময় কাটাতে ভালোবাসেন। প্রথম দেখায় অন্যরা তাদের বন্ধুবৎসল মনে করলেও, সময়ের সঙ্গে বুঝতে পারেন তারা কিছুটা অন্তর্মুখী ও কম খোলামেলা স্বভাবের।
বিজ্ঞাপন
anjara world
প্রথমে যদি সিংহের মুখ চোখে পড়ে
যারা ছবিতে প্রথমেই সিংহের মুখ দেখতে পান, তাদের স্বভাব কিছুটা গম্ভীর বা রহস্যময় হতে পারে বলে দাবি করা হয়েছে। প্রথম দেখায় অনেকের কাছে তারা দূরত্ব বজায় রাখা মানুষ বলে মনে হয়, ফলে ভুল বোঝাবুঝিও হতে পারে। তবে কাছ থেকে চেনার পর বোঝা যায়, তারা আসলে প্রাণবন্ত, রসবোধসম্পন্ন এবং বন্ধুবৎসল।
বিশেষজ্ঞরা অবশ্য মনে করিয়ে দেন, এ ধরনের দৃষ্টিভ্রম ও ব্যাখ্যাগুলো বৈজ্ঞানিকভাবে চূড়ান্ত নয়। তবু সামাজিক মাধ্যমে এসব ছবি মানুষকে নিজের স্বভাব নিয়ে ভাবতে ও আলোচনা করতে আগ্রহী করে তুলছে।
No Comment Yet