নির্বাচন কমিশনের সিদ্ধান্তে জামায়াতের সহকারী সেক্রেটারির মনোনয়ন বাতিল
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬ সময়: ০৫:০৯:০৮
কক্সবাজার-২ (কুতুবদিয়া–মহেশখালী) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে দাখিল না করায় নির্বাচন কমিশন তার মনোনয়ন গ্রহণযোগ্য বলে বিবেচনা করেনি।
শুক্রবার (২ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানান।
রিটার্নিং কর্মকর্তা জানান, প্রার্থীর দাখিল করা নথিপত্রে ঘাটতি এবং মামলা সংক্রান্ত জটিলতার কারণে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ থাকছে।
বিজ্ঞাপন
DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025
উল্লেখ্য, কক্সবাজার-২ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে হামিদুর রহমান আযাদের পাশাপাশি গোলাম মাওলা নামের আরেক প্রার্থীর মনোনয়নও বাতিল করা হয়েছে।
No Comment Yet