ফেনীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, ঘন কুয়াশা আর হালকা বাতাসে শীতের তীব্রতা বাড়ছে

ফেনী জেলায় দিনের বেলায় সূর্যের দেখা না মেলার পাশাপাশি তীব্র শীত অনুভূত হচ্ছে। শুক্রবার সকালে জেলায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এতে জেলার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন দিনমজুর, পরিবহনশ্রমিক ও ছোট ব্যবসায়ীরা।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জনকন্ঠ  জানান, আজ সকালে ১১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে গত রবিবার ১২.৭ ডিগ্রি সেলসিয়াস, শনিবার ১৩.৩ ডিগ্রি ও শুক্রবার ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেই হিসাবে শুক্রবারের তাপমাত্রাই চলতি মৌসুমে সর্বনিম্ন।

আবহাওয়া অফিস জানায়, গত ২৮ ডিসেম্বর থেকে জেলায় শীতের তীব্রতা বাড়তে শুরু করে। এরপর টানা তিন দিন সূর্যের দেখা মেলেনি। দিন-রাত ঘন কুয়াশায় শীত জেঁকে বসে। গত বুধবার থেকে দিনের বেলায় সূর্যের দেখা মিলতে শুরু করে। এতে দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের বেলায় শীত আরও তীব্র হয়ে উঠছে।

মুজিবুর রহমান জনকন্ঠ কে আরো বলেন, আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত এ পরিস্থিতি থাকতে পারে।

বিজ্ঞাপন

Anjara World Shop

বিভিন্ন এলাকায় দেখা গেছে, প্রয়োজনের তাগিদে মানুষ বাইরে বের হলেও শীতের পোশাক পরে চলাচল করছেন। হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছিল। এই পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষ ও নিম্ন আয়ের জনগোষ্ঠী সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। রিক্সা ও সিএনজি চালকরা জীবিকার প্রয়োজনে বের হলেও যাত্রী না পেয়ে অনেককে জুবুথুবু হয়ে বসে থাকতে দেখা গেছে। 

0%
0%
No Comment Yet