ব্রিজের রেলিং ভেঙে নদে ট্রাক, করুণ পরিণতি
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬ সময়: ২০:৫৪:৩৪
ঝিনাইদহের শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে কুমার নদে ট্রাক পড়ে ট্রাকচালক ও তার সহযোগী নিহত হয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পাবনা সদর উপজেলার গাজামানিকুণ্ডা গ্রামের আবুল কালাম শেখের ছেলে ট্রাক চালক সোহেল শেখ (২৭) ও একই গ্রামের জাফর মিয়ার ছেলে হেলপার মুবারক হোসেন (২০)।
স্থানীয়রা জানায়, যশোর থেকে পাবনা যাচ্ছিল একটি ডালবোঝাই ট্রাক। রাত ১টার দিকে বড়দাহ পুরাতন ব্রিজে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়।
ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। ভোরে মুবারক হোসেন এবং সকাল ৮টায় চালক সোহেল শেখের মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
Anjara World Shop
No Comment Yet