শীতকালে নাকে রক্ত, কঠিন রোগের পূর্বাভাস নয়তো?

শীত আসলেই অনেকেরই নাক দিয়ে রক্ত পড়ে। অনেকে এই ঘটনাটিকে পাত্তাই দেন না। কেউ কেউ আবার ভয় পেয়ে যান। কিন্তু কেন এমন হয়? কখনোই বা নাক দিয়ে রক্ত পড়লে সাবধান হতে হবে? আসুন জেনে নেই শীতকালে নাক থেকে রক্ত পড়ার সমস্যার পূর্বাভাস সম্পর্কে-

* শীতে নাক থেকে রক্ত পড়ার কারণ বাতাসের আর্দ্রতা কমে যাওয়া। এর ফলে নাকের ভেতরের পাতলা ত্বক ফেটে যায়। এর একেবারে তলাতেই থাকে রক্তজালিকা। ত্বক ফেটে গেলে সেখান থেকে রক্তপাত হতে থাকে।
 
* নাসারন্ধ্রের ভেতরের অংশ থেকেও রক্তপাত হয়। আবার বাইরের দিক থেকেও রক্তপাত হতে পারে। তবে এর কোনোটিই তেমন ভয়ের কিছু নয়।
 
কী করে এই সমস্যার হাত থেকে বাঁচবেন?
সবচেয়ে সহজ রাস্তা, শরীরকে আর্দ্র রাখা। বেশি করে পানি খেলে, নিয়মিত ফলের রস খেলে শরীর শুকিয়ে যায় না, ত্বকও নমনীয় থাকে। এর ফলে ত্বক ফেটে যাওয়ার আশঙ্কা কমে। নাক থেকে রক্তপাতও কমে।
 
এ ছাড়াও শীতে অনেকের সর্দি-কাশির সমস্যা বাড়ে। এর ফলে যদি প্রচুর হাঁচির হয়, তা হলেও নাক থেকে রক্ত পড়তে পারে। টানা গোটা ২০ হাঁচি হলে নাকের ভেতরের ত্বকে ফেটে যায়, রক্তজালিকাগুলিতেও অতি ছোট ছোট ফাটল ধরে। ফলে রক্ত পড়তে থাকে।
 
এগুলোর কোনোটিই বড় সমস্যা নয়। তবে নাকের ক্যানসার বা রক্ত জমাট বাঁধার মতো জটিল সমস্যা হলেও নাক থেকে রক্তপাত হতে পারে। কিন্তু অন্য কোনো কারণে রক্তপাত হলে, তা সহজে সারে না। যদি সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকে, তা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

0%
0%
No Comment Yet