কুয়াশা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা

ঘন কুয়াশার কারণে নদীপথে নৌযান চলাচলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, নদী অববাহিকাগুলোতে কুয়াশার প্রভাবে দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। শনিবার দুপুর ১টা পর্যন্ত কার্যকর এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন নদী এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা প্রায় ৩০০ মিটার, কোথাও কোথাও এরও কম হতে পারে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে বাড়তি সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ জন্য কোনো ধরনের সংকেত প্রদর্শনের প্রয়োজন নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet