বরিশালে জমে উঠেছে খাটিয়া বেচাকেনা
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ২৫ মে ২০২৬ সময়: ১৬:৩৮:১৬
বরিশাল, ২৫ মে, ২১০২৬ (বাসস) : ঈদুল আযহার বাকি আর মাত্র তিন দিন। কোরবানির পশু কেনার পাশাপাশি মাংস কাটতে খাটিয়ার (গাছের গুঁড়ি) গুরুত্ব অপরিহার্য। তাই কোরবানি উপলক্ষে বরিশালে তেঁতুল গাছের খাটিয়ার কদর সবচেয়ে বেশি। পশু জবাইয়ের পর ভাগবাটোয়ারার জন্য মাংসের টুকরা করতে গাছের এসব খাটিয়ার প্রয়োজন হওয়ায় অনেকেই ভীড় করছে বরিশাল নগরীর মৌসুমী ব্যবসায়ীদের কাছে।
বরিশাল নগরীর চাঁদমারি, সাগরদী পুল, নাজিরের পুল, বটতলা মোড়, জেলে বাড়ির পুল, বাংলা বাজার, নাজিরা পুল,চৌমাথা এলাকায় খাটিয়া বিক্রি করছে মৌসুমি ব্যবসায়ীরা।
আকারভেদে একেকটি খাটিয়া বিক্রি হচ্ছে ৩শ’ থেকে ১ হাজার টাকা দরে। আবার ছোট আকারের খাটিয়া ১৫০-২শ’ টাকায় মিলছে। বিক্রিও বেশ ভালো হওয়ায় খুশি বিক্রেতারাও।
খাটিয়ার পাশাপাশি হোগলা, খড়ও বিক্রি হচ্ছে। ছোট থেকে বড় আকারের হোগলা ১৫০-২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর এক আটি কুঠা বিক্রি হচ্ছে ১শ’ টাকা দরে।
বিজ্ঞাপন
Anjara World Shop
মৌসুমি খাটিয়া ব্যবসায়ী আনোয়ার বাসস’কে বলেন, গত বছরের তুলনায় এবছর গাছের দাম বেশি। কিন্তু খাটিয়ার দাম আগের মতই আছে। বর্তমানে বেচাবিক্রি ভালো চলছে। তবে কোরবানির একদিন আগে বেচাকেনা আরো বাড়বে বলে জানান তারা।
খাটিয়া কিনতে আসা ক্রেতা রুবেল হোসেন বাসস’কে জানিয়েছেন, গতবছরের মত এ বছরও একই দামে হোগলা ও খাটিয়া বিক্রি হচ্ছে। কোরবানির আনুসঙ্গিক সরঞ্জাম হিসেবে এগুলো কিনতে আসছেন তারা। যেহেতু কোরবানির পশুর মাংস্য কাটতে খাটিয়া প্রয়োজন তাই তারা কিনে নিচ্ছেন।
No Comment Yet