সৌর প্যানেলে নিজেদের চাহিদার প্রায় সবটুকু বিদ্যুৎ উৎপাদন করছে ওয়ালটন : গাজীপুরের ডিসি

গাজীপুর, ২৬ অক্টোবর, ২০২৬ (বাসস): দেশের ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদনকারী সবচেয়ে বড় প্রতিষ্ঠান ওয়ালটন তাদের চাহিদার প্রায় সবটুকু বিদ্যুৎ সৌর প্যানেলের মাধ্যমে উৎপাদন করছে। 

আজ সোমবার গাজীপুরের কালিয়াকৈরে ওয়ালটন ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে গিয়ে এ কথা বলেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নুরুল করিম ভূঁইয়া।

জানা গেছে, ওয়ালটন ইন্ডাস্ট্রিয়াল পার্কে দৈনিক প্রায় ৩৫ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। প্রতিষ্ঠানের ব্যয় কমানো এবং নিজেদের সক্ষমতা তৈরি ও ক্রমবর্ধমান লোডশেডিং থেকে মুক্তি পেতে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ২০২২ সালে সৌর বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করে।

প্রথমে কারখানার ভবনের ছাদে ও পরে কারখানার ভেতরের রাস্তার দুই পাশে এবং লেকে সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়। বর্তমানে এসব প্যানেল থেকে প্রায় ৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

এই বিদ্যুৎ নিরবচ্ছিন্নভাবে প্রতিদিন কারখানায় ব্যবহার করা হচ্ছে। অনেক সময় চাহিদা কম থাকলে কিংবা সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটির কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকলে চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

বিজ্ঞাপন

Anjara World Shop

কারখানার ইলেকট্রিক্যাল ও নবায়নযোগ্য জ্বালানি বিভাগের প্রধান প্রকৌশলী মো. নাজমুল ইসলাম জানান, আমাদের প্রতিটি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এর সুফল পেয়ে কারখানা এরিয়ার ভেতরের রাস্তার দুই পাশে এবং বিশাল লেকে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। প্রতিদিন আমাদের চাহিদা ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ। 

সোলার ইকো সিস্টেমের মাধ্যমে আমরা উৎপাদন করছি ৩২ মেগাওয়াট। আরও ১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম চলমান রয়েছে। এখন প্রতিদিন ৪ ঘণ্টা নিজস্ব সোলার সিস্টেমের বিদ্যুৎ কারখানায় ব্যবহার করা হচ্ছে। আবার চাহিদা কম থাকলে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।

কারখানা পরিদর্শন শেষে গাজীপুরের ডিসি মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার সৌর বিদ্যুতের উৎপাদন, ব্যবহার ও অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের আহ্বান জানিয়েছে। ওয়ালটন ইতোমধ্যে ব্যাপক আকারে সৌর বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করেছে। 

0%
0%
No Comment Yet