কোমরের নিচে আঘাত করে কাউকে হারানো রাজনীতি নয়: মান্না

কোমরের নিচে আঘাত করে কাউকে পরাজিত করার চেষ্টা রাজনীতি নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে—এটাই স্বাভাবিক। তবে ষড়যন্ত্র করে জেতা যায় না। গণতন্ত্রের লড়াই দীর্ঘ হলে কোনো ষড়যন্ত্রই টিকে থাকে না। আজকের রায় তারই প্রমাণ।


রোববার (১১ জানুয়ারি) বিকাল ৩টায় বগুড়ার একটি আসনে প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।


ব্যাংক ঋণসংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে মান্না বলেন, তার বিরুদ্ধে খেলাপি হওয়ার যে অভিযোগ তোলা হয়েছিল, তা সম্পূর্ণ মিথ্যা। ইসলামী ব্যাংকের বগুড়া বড়গোলা শাখার এক কর্মকর্তার মাধ্যমে একটি ভুয়া নোটিশ তৈরি করা হয়েছিল বলে দাবি করেন তিনি। বিষয়টি জানার পর ব্যাংকের প্রধান কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে শাস্তিমূলকভাবে স্ট্যান্ড রিলিজ ও বদলি করা হয়। তবে এই তথ্য গণমাধ্যমে প্রকাশ পায়নি বলে জানান তিনি।


প্রশাসনের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাগরিক ঐক্যের সভাপতি। তিনি বলেন, অনেক জায়গায় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। নির্বাচন কমিশন অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে অবস্থান নিলেও প্রতিপক্ষকে বাদ দিয়ে বিজয় অর্জনের মানসিকতা গণতন্ত্রকে রুদ্ধ করে। পুলিশ এখন পর্যন্ত সক্রিয় বা প্রোঅ্যাকটিভ ভূমিকা রাখছে না বলেও অভিযোগ করেন তিনি।

0%
0%
No Comment Yet