ইডেন-বদরুন্নেসা নিয়ে জামায়াতের বিশেষ পরিকল্পনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার সন্ধ্যায় ঘোষিত এই ইশতেহারে নারী শিক্ষার উন্নয়নে রাজধানীতে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় স্থাপনের অঙ্গীকার করেছে দলটি।

ইশতেহারে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে রাজধানীর ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং গার্হস্থ্য অর্থনীতি কলেজকে (হোম ইকোনমিকস কলেজ) একীভূত করে এই বিশাল নারী বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে।

নারী শিক্ষা ও অধিকার নিয়ে জামায়াতের ইশতেহারে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানানো হয়েছে:

বিনামূল্যে শিক্ষা: নারীরা স্নাতক (অনার্স) স্তর পর্যন্ত সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনা করার সুযোগ পাবেন।

সমান প্রবেশাধিকার: শিক্ষার সকল ক্ষেত্র ও স্তরে নারীদের সমান প্রবেশাধিকার এবং অধিকার নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন
Dutch-Bangla bank New account opening free visa debit card

Dutch-Bangla bank New account opening free visa debit card

কর্মসংস্থান: নারীরা যেন নিজের ইচ্ছা অনুযায়ী উচ্চশিক্ষা গ্রহণ এবং কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারেন, তার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা হবে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, নারীদের দক্ষ ও শিক্ষিত করে গড়ে তুলে জাতীয় উন্নয়নে তাঁদের অংশগ্রহণ আরও সুসংহত করতেই এই বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

0%
0%
No Comment Yet