কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে হাকিমি

ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬ (বাসস) : হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আশরাফ হাকিমি কয়েক সপ্তাহের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন বলে নিশ্চিত করেছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৫-৪ গোলের রোমাঞ্চকর ম্যাচে হাকিমি চোটে পড়েন

পার্ক ডি প্রিনেন্সে মঙ্গলবার ম্যাচের শেষভাগে হাকিমি ইনজুরিতে পড়েন। ৮০ মিনিটে কোনার্ড লেইমারের সাথে সংঘর্ষে তিনি আঘাত পান। যে কারনে ম্যাচের বাকি সময় তার খেলা চালিয়ে যাওয়া কষ্টকর হয়ে পড়ে। মরক্কোর এই ডিফেন্ডার আগামী বুধবার মিউনিখে ফিরতি ম্যাচে আর খেলতে পারছেন না। 

এ সম্পর্কে এক বিবৃতিতে পিএসজি বলেছে, ‘বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে সেমিফাইনালের ম্যাচের দ্বিতীয় লেগে তার ডান উরুতে আঘাত লাগে। এ কারনে আগামী কয়েক সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।’

বিজ্ঞাপন
Dutch-Bangla bank New account opening free visa debit card

Dutch-Bangla bank New account opening free visa debit card

বায়ার্নকে পরাজিত করতে পারলে আগামী ৩০ মে ফাইনালে আর্সেনাল অথবা এ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে পিএসজি। 

0%
0%
No Comment Yet