সুবিধামতো দেশপ্রেম দেখাবেন না, খেলাকে খেলাই থাকতে দিন : ভারতীয়দের উদ্দেশে কানেরিয়া

সাবেক পাকিস্তানি ক্রিকেটার দানিশ কানেরিয়া রবিবার ভারতের উপর তীব্র সমালোচনা করেন এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে। মাত্র কয়েকদিন আগেই চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (ডব্লিউসিএল) পাকিস্তানের বিপক্ষে খেলা থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটাররা। জিওপলিটিকাল (ভৌগোলিক-রাজনৈতিক) উত্তেজনার কারণ দেখিয়ে তারা ওই ম্যাচে অংশ নিতে অস্বীকৃতি জানান।

এদিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভী শনিবার নিশ্চিত করেছেন, এ বছরের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরাতে।

অথচ এখন এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলাটা ঠিকঠাক? যদি পাকিস্তানের বিপক্ষে ক্রিকেট খেলা ঠিক হয়, তাহলে ডব্লিউসিএলেও হওয়া উচিত ছিল। যখন খুশি তখন দেশপ্রেমের দোহাই দেবেন না। খেলাকে খেলাই থাকতে দিন —প্রপাগান্ডা নয়।”

উল্লেখ্য, গত সপ্তাহে বার্মিংহামে অনুষ্ঠিতব্য ভারত বনাম পাকিস্তান চ্যাম্পিয়নদের ম্যাচটি বাতিল করা হয়।

বিজ্ঞাপন
Dutch Bangla bank Agent Banking

Dutch Bangla bank Agent Banking


0%
0%
No Comment Yet