বিশ্বকাপ নিরাপত্তায় কানাডার ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ

ঢাকা, ১ মে ২০২৬ (বাসস) : কানাডা সরকার আসন্ন ফিফা বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ দেবে বলে বুধবার দেশটির জননিরাপত্তা মন্ত্রী ঘোষণা দিয়েছেন।

১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের মোট ১৩টি ম্যাচ কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে কানাডা।

টরন্টোতে এক সংবাদ সম্মেলনে জননিরাপত্তা মন্ত্রী গ্যারি আনন্দসাঙ্গারি বলেন, “এই অর্থ প্রদেশ ও স্থানীয় প্রশাসনকে সহায়তা করবে। যাতে মানুষ নিরাপদে টুর্নামেন্ট উপভোগ করতে পারে এবং আইনশৃঙ্খলা বাহিনী একটি নিরাপদ ও সুশৃঙ্খল ইভেন্ট নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সম্পদ পায়।”

বিজ্ঞাপন
Dutch-Bangla bank New account opening free visa debit card

Dutch-Bangla bank New account opening free visa debit card

এই বরাদ্দের মধ্যে টরন্টোর জন্য প্রায় ৪৫ মিলিয়ন ডলার এবং ভ্যাঙ্কুভারের জন্য ১০০ মিলিয়ন ডলার রাখা হয়েছে।

0%
0%
No Comment Yet