তামিমকে নিয়ে ফিক্সিংয়ের অভিযোগ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ০২ মে ২০২৬ সময়: ২৩:৫৫:২৯
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান প্রধান তামিম ইকবালকে নিয়ে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে।
ক্রিকেট বোর্ডের সদ্য বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এক সাক্ষাৎকারে বলেছেন, আমার প্রতি তাদের অন্যতম রাগ, দুটো বড় বড় রাগের মধ্যে বড় একটি ছিল, এবার কিন্তু বিপিএলে ৮২% কমেছে ফিক্সিং বা জুয়া, এটা তাদের রাগ। আরেকটা রাগ আমি কেন ঢাকার ক্রিকেটটা ঢাকার বাইরে নিলাম।
তিনি আরও বলেন, ঢাকা প্রিমিয়ার লিগে ফিক্স হয় কিনা আমি জানি না। তবে আমার কাছে একটা রিপোর্ট ছিল যেটা সিইওর অফিসে আছে। গত বছরের ডিপিএলে দুটো ক্লাব একটা হচ্ছে গুলশান ক্রিকেট ক্লাব, যার কাউন্সিলর তামিম ইকবাল। আরেকটি হচ্ছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব, যার পেছনে কাজ করেন খালেদ মাহমুদ সুজন। তাদের একটা ম্যাচ ফিক্স করা হয়েছিল, যেটা গণমাধ্যমে এসেছিল, এটার তদন্ত হয়েছে, এটার তদন্ত চলেছে।
বিজ্ঞাপন
Dutch-Bangla bank New account opening free visa debit card
তবে তামিম ইকবাল গুলশান ক্রিকেট ক্লাবের কাউন্সিলর নন। এই ক্লাবের কাউন্সিলর মিজানুর রহমান। তামিম সর্বশেষ বিসিবি নির্বাচনে কাউন্সিলর ছিলেন ওল্ড ডিওএইচএস ক্লাবের, যে ক্লাবটি খেলে থাকে প্রথম বিভাগ ক্রিকেটে।
No Comment Yet