মিরপুরে অনূর্ধ্ব-২৩ ক্যাম্প শুরু করল বিসিবি
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ০৩ আগস্ট ২০২৬ সময়: ০৮:১৪:৪৭
ঢাকা, ২ আগস্ট ২০২৬ (বাসস) : আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-২৩ ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অনূর্ধ্ব-১৯ এবং হাই পারফরম্যান্স (এইচপি) কর্মসূচির মধ্যকার ব্যবধান ঘোচানোর লক্ষ্যে অনূর্ধ্ব-২৩ ধাপটি চালু করা হয়েছে। এর মাধ্যমে ১৯ থেকে ২৩ বছর বয়সী সম্ভাবনাময় ক্রিকেটাররা সিনিয়র ক্রিকেটে উঠে আসার পথ খুঁজে পাবে।
এই কর্মসূচি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির অধীনে পরিচালিত হচ্ছে। এই দলের কোচিংয়ের দায়িত্বে আছেন বাংলাদেশের কয়েকজন সাবেক ক্রিকেটার ও কোচ নাভিদ নেওয়াজ।
কোচিং প্যানেলের অন্যান্য সদস্যদের মধ্যে আছেন আলমগীর কবির, সাইমন হোসেন, জেমস বাপ্পি ও জয় সাহা।
বিজ্ঞাপন
Dutch Bangla bank Agent Banking
এই উদ্যোগের অংশ হিসেবে মালয়েশিয়ার অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন করেছে বিসিবি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতির অংশ হিসেবে দু’টি দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
No Comment Yet