প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ০৩ আগস্ট ২০২৬ সময়: ০৮:১৪:৩১
ঢাকা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : গাজীপুরের টঙ্গীতে আরচারি ট্রেনিং একাডেমিতে উৎসবমুখর পরিবেশে পর্দা নামল আন্তর্জাতিক আয়োজন ‘ওয়ার্ল্ড আরচারি এশিয়া প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ অ্যান্ড জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম ২০২৬’-এর। স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের ২৬টি দেশের আরচারদের অংশগ্রহণে আয়োজিত এই মেগা ইভেন্টে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে একাধিক পদক অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগীরা।
আজ রোববার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী আরচারদের হাতে ট্রফি ও পদক তুলে দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
গত ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞ প্রশিক্ষকদের পরিচালনায় সফলভাবে পরিচালিত হয় ‘জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম’ ও ‘স্পোর্টস ইনজুরি’ সেমিনার। এরপর আজ ২ আগস্ট প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ‘প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ’।
বিজ্ঞাপন
DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025
No Comment Yet