নিজ মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষা দিতে পারবে না শিক্ষার্থীরা
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ১২ মে ২০২৬ সময়: ০৯:৩৮:২৫
ঢাকা, ১১ মে, ২০২৬ (বাসস): চলতি বছরের আলিম পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
নির্দেশনা অনুযায়ী, কোনো অবস্থাতেই কেন্দ্রস্থিত মাদ্রাসার পরীক্ষার্থীরা নিজ মাদ্রাসার কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
আজ সোমবার মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, যে সকল উপজেলায় একটি মাত্র আলিম পরীক্ষা কেন্দ্র রয়েছে, সে সব ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান ও সার্বিক দিক বিবেচনা করে স্থানীয় প্রশাসন দুটি বিকল্প উপায়ে পরীক্ষা গ্রহণ করতে পারবে।
বিজ্ঞাপন
Anjara World Shop
এতে বলা হয়, কেন্দ্রস্থিত মাদ্রাসার পরীক্ষার্থীদের পার্শ্ববর্তী উপজেলার কোনো মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে স্থানান্তর করা যেতে পারে। অথবা সংশ্লিষ্ট উপজেলার অন্য কোনো প্রতিষ্ঠানে (মাদ্রাসা ছাড়া) কেন্দ্র প্রতিস্থাপন করে সকল পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করা যেতে পারে।
No Comment Yet