পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. আবুল হাসনাত মোহা. শামীম
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ সময়: ২৩:৪৫:৩৭
ঢাকা, ১৪ মে, ২০২৬ (বাসস) : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নতুন উপাচার্য পদে অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীমকে নিয়োগ দিয়েছে সরকার।
তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১০ (১) ধারা অনুযায়ী ড. আবুল হাসনাত মোহা. শামীমকে এই নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ (চার) বছর হবে। তবে বয়স অনুযায়ী অবসর গ্রহণের সময় পূর্ণ হলে, এর আগেই তার নিয়োগের মেয়াদ শেষ হবে।
নিয়োগের শর্ত অনুযায়ী, উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
No Comment Yet