শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

ঢাকা, ২ অক্টোবর, ২০২৬ (বাসস): শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চা, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উপলক্ষে ডিএসসিসি ও সাংস্কৃতিক সংগঠন ‘আমরা কুড়ি’র যৌথ উদ্যোগে আয়োজিত শিশু আনন্দমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘শিশুদের ওপরই জাতির ভবিষ্যৎ নির্ভর করছে। তাই তাদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে পরিবার ও সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

তিনি বলেন, শিক্ষার হার বাড়লেও সমাজে উচ্ছৃঙ্খলতা ও অসহিষ্ণুতা বাড়ছে। বিষয়টি নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির পাশাপাশি শিশুদের মধ্যে মানবিক মূল্যবোধের বিকাশও অত্যন্ত জরুরি।

বিজ্ঞাপন

Anjara World Shop

প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহারের বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, মোবাইল ফোন ও প্রযুক্তির ইতিবাচক দিক থাকলেও অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে। তাই পরিবার থেকেই শিশুদের সততা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে।

0%
0%
No Comment Yet