উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা হবে না : সুরাইয়া জেরিন
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ সময়: ২৩:৪৫:৪১
জয়পুরহাট, ১৪ মে, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি বলেছেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির দর্পণ ও বিবেক।
দেশের সার্বিক উন্নয়নে তাদের ভূমিকা অনস্বীকার্য। অতীতের মতো আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা উন্নয়নের অংশীদার হবেন বলে আমি বিশ্বাস করি।
বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এমপি সুরাইয়া জেরিন রনি বলেন, আমি জয়পুরহাট ও বগুড়া- উভয় জেলাকেই সমান গুরুত্ব দিই। উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা হবে না। আমি মানুষের সেবায় কাজ করতে চাই।
বিজ্ঞাপন
Anjara World Shop
জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
No Comment Yet