ঈদ শেষে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রায় প্রস্তুত বাগেরহাট প্রশাসন
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ০১ জুন ২০২৬ সময়: ১১:৫৯:৩১
বাগেরহাট, ১ জুন, ২০২৬ (বাসস) : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষ এবং ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে পরিবহন সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাগেরহাট জেলা প্রশাসন। গতকাল রোববার বিকেলে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
সভায় সড়ক পরিবহন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, ভাড়া নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাগেরহাট বিআরটিএর সহকারী পরিচালক লায়লাতুল মাওয়া, জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, মালিক সমিতির প্রতিনিধি নিয়াকত সরদার, শ্রমিক নেতা সেলিম ভূঁইয়া, সাংবাদিকসহ পরিবহন খাতের বিভিন্ন প্রতিনিধিগণ।
বিজ্ঞাপন
Anjara World Shop
বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, ঈদের সময় এবং ঈদ পরবর্তী সময়ে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন যানবাহন চলাচল কিংবা বেপরোয়া গতিতে গাড়ি চালানো বরদাশত করা হবে না। প্রশাসন, বিআরটিএ, মালিক ও শ্রমিকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে যাত্রীসেবা নিশ্চিত করতে হবে।
No Comment Yet