লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি, লালমোহন পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র ও লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মরহুম এনায়েত কবীর পাটোয়ারীর ৭ম মৃত্যু বার্ষিকী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি সকল অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার আসরবাদ লালমোহন উপজেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। লালমোহন করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আওয়ালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, প্রেসক্লাব সভাপতি ও মরহুমের একমাত্র ছোট ভাই সোহেল মো. আজিজ শাহিন পাটোয়ারী, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, ধলীগৌরনগর পশ্চিম শাখা বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন নসু প্রমূখ।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet