মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ১৩ জুন ২০২৬ সময়: ১০:৫৯:৪৯
মহম্মদপুর (মাগুরা), ১২ জুন, ২০২৬ (বাসস) : শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের (ইইএসএস) আওতায় আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬’ আজ মহম্মদপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল উদ্যোগই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, গবেষণা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
উদ্বোধন শেষে মন্ত্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীরা রোবোটিক্স, স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং কৃষিভিত্তিক বিভিন্ন উদ্ভাবন উপস্থাপন করে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
No Comment Yet