লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ২৫ মে ২০২৬ সময়: ১৪:৪২:১২
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় স্বপ্না বেগম (৫০) নামে এক নারীকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (২৪ মে) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বোর্ডঘর দক্ষিণটারী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের ভেতরে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের স্বজনদের দাবি, মরদেহের অবস্থা দেখে তাদের ধারণা, দুর্বৃত্তরা তাকে গণধর্ষণের পর শ্বাসরোধে করে হত্যা করেছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
আদিতমারী থানার ওসি নাজমুল হক জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এদিকে, এ ঘটনাকে ঘিরে পুরো এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে ।
No Comment Yet