বিআরটি প্রকল্পের দুর্ভোগ কমাতে সরকার সমাধানের দিকে এগোচ্ছে : ডিসি গাজীপুর
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ০২ জুন ২০২৬ সময়: ০৯:২৩:১৮
গাজীপুর, ১ জুন, ২০২৬, (বাসস): গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভুঁইয়া বলেছেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পের কারণে সৃষ্ট জনদুর্ভোগ লাঘব এবং এর দ্রুত ইতিবাচক সমাধানের দিকে এগোচ্ছে সরকার।
প্রকল্পটির জটিলতা ও গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, এই প্রকল্পটি নিয়ে জেলা প্রশাসক সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দীর্ঘ আলোচনা হয়েছে।
সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা গাজীপুর পরিদর্শন করেছেন।
বিআরটি প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে জেলা পরিষদ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করছে বলেও তিনি উল্লেখ করেন।
আজ সোমবার বিকেলে গাজীপুর জেলা পরিষদের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
ডিসি সাংবাদিকদের অবহিত করেন যে, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক বিভিন্ন মাধ্যমে তিনি ইতোমধ্যেই গাজীপুরের কিছু সমস্যা সম্পর্কে অবগত হয়েছেন। তবে পুরো জেলার সব সমস্যা ও সম্ভাবনাগুলো খতিয়ে দেখতে তিনি গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সহযোগিতা কামনা করেন। এসময় তিনি যেখানে সমস্যা রয়েছে সেখানে দ্রুত পদক্ষেপ নেয়ার পাশাপাশি সম্ভাবনার ক্ষেত্রগুলোকে বিকশিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক আহমদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নাজির, অতিরিক্ত জেলা প্রশাসন (শিক্ষা ও আইসিটি) মো. রাকিবুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসাঈনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
No Comment Yet