প্রথম বলে উইকেট নিয়ে রেকর্ড বইয়ে তাসকিন
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ সময়: ২২:৪৮:১৪
ঢাকা, ৯ জুন, ২০২৬ (বাসস) : আজ থেকে শুরু হওয়া তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়া ইনিংসের প্রথম বলেই উইকেট নিয়ে রেকর্ড বইয়ে নাম তুলেছেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রান করে বাংলাদেশ।
জবাব দিতে নেমে ইনিংসের প্রথম ডেলিভারিতেই অস্ট্রেলিয়ার ওপেনার ম্যাথু শর্টকে বোল্ড করেন তাসকিন। এর মাধ্যমে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে ওয়ানডেতে প্রথম বলে উইকেট শিকারের কীর্তি গড়েন তাসকিন।
এর আগে ১৯৯৫ সালে শারজায় শ্রীলংকার আশাঙ্কা গুরুসিনহাকে সাইফুল ইসলাম এবং ২০০৬ সালে নাইরোবিতে কেনিয়ার কেনেডি ওটিয়োনোকে প্রথম বলে আউট করেন সৈয়দ রাসেল।
বিজ্ঞাপন
anjara world
টেস্ট ফরম্যাটে ইনিংসের প্রথম বলে প্রতিপক্ষের ব্যাটারকে আউট করার ক্ষেত্রে একমাত্র বাংলাদেশি বোলার মাশরাফি বিন মর্তুজা। ২০০৭ সালে ভারতের বিপক্ষে ইনিংসের প্রথম বলেই ওপেনার ওয়াসিম জাফরকে বোল্ড করেছিলেন ম্যাশ।
No Comment Yet