যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান

ঢাকা, ১২ জুন, ২০২৬ (বাসস): যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি বলে জানিয়েছে ইরান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, চলমান যুদ্ধের অবসান ঘটাতে একটি ‘চমৎকার সমঝোতা’ হয়েছে।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, ‘চুক্তির বিষয়ে ইরান এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।’

এর আগে ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করে বলেন, আগামী কয়েক দিনের মধ্যে ইউরোপের মাটিতে এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

বিজ্ঞাপন

Shwapno Super Shop

এদিকে ইরানের বার্তা সংস্থা তাসনিম উল্লেখ করেছে, গত দুই মাসে ট্রাম্প অন্তত ৩৮ বার ঘোষণা দিয়েছেন যে খুব শিগগিরই একটি চুক্তি হতে যাচ্ছে।

0%
0%
No Comment Yet